তোর আস্কারায়
যশ চক্রবর্তী
খুনসুঁটি করা ওই রোদ্দুরে
মেলে দিই ডানা তোর আবদারে
ভুলে যাই যতো নিয়ম বেনিয়ম
হাতে হাত রাখি পশমে নরম
ছায়াপথ ঘেরা দূর প্রান্তরে
জলছবি আঁকি তোর অন্তরে
খোলা জানালায় মুখ বাড়িয়ে
তোর ডাকে যাই দূরে হারিয়ে
রাত জাগা পাখি গলিতে পাড়াতে
খেয়ালী মন খোঁজে রাত বেরাতে
মুখ দেখি তোর চাঁদ সরিয়ে
বাসি ভালো তোকে সীমা ছাড়িয়ে
স্বপ্নভোর ভাঙে তোর আস্কারায়
বৃষ্টি টুপ টাপ পড়ে তোর ইশারায়
খোলা জানালায় মুখ বাড়িয়ে
তোর ডাকে যাই দূরে হারিয়ে
ঘুম চোখে দেখি স্বপ্ন আলগোছে
বন্দী হয়েছি আমি তোর কাছেতে
ইচ্ছে করছে তোকে দেখি সবসময়
মন পাগল ছুঁয়ে যায় এ হৃদয়