তোমায়
যশ চক্রবর্তী
মাঝে মাঝে ইচ্ছে করে
সাগর হয়ে ... তোমার পা দুটো ছুঁয়ে যাই
মাঝে মাঝে ইচ্ছে করে
জ্যোত্স্না হয়ে ... তোমার মনখানি ছুঁয়ে যাই
মাঝে মাঝে ইচ্ছে করে
বাতাস হয়ে ... তোমার শরীর ছুঁয়ে যাই
মাঝে মাঝে ইচ্ছে করে
অশ্রু হয়ে ... তোমার চিবুক ছুঁয়ে যাই
মাঝে মাঝে ইচ্ছে করে
যদি ... দু-হাত তুমি বাড়াও
মাঝে মাঝে ইচ্ছে করে
যদি ... দু-চোখ তুলে তাকাও
মাঝে মাঝে ইচ্ছে করে
যদি ... পাশে এসে দাঁড়াও
মাঝে মাঝে ইচ্ছে করে
যদি, যদি, যদি ... একটু প্রেম দাও