স্বপ্ন দেখি
যশ চক্রবর্তী
স্বপ্ন দেখি, একলা, একদিন
যত পাওয়া, তোর চোখে, অন্তহীন
ভাবিনি কোনদিন, কিভাবে, কোন সে অন্তরায়
মুখ লুকায়
তবু কাছে
আরও আছে
মনেতে, গভীরে
রাতদিন যায় পুড়ে
স্বপ্ন দেখি, একলা, একদিন
যত পাওয়া, তোর চোখে, অন্তহীন
ভুলে আছি, একলা, শব্দহীন
যতো চাওয়া, তোর কাছে, বেরঙিন
পাইনি কোনদিন, সেভাবে, কোন সে অজানায়
ফিরে যায়
বহুদূরে
আরও ভিড়ে
মুখোশে আড়ালে
অচেনা নাগালে
ভুলে আছি, একলা, শব্দহীন
যতো চাওয়া, তোর কাছে, বেরঙিন