সত্যি কথা
যশ চক্রবর্তী
জীবনে যা পাওয়ার ছিলো
পেয়ে গেলে সব সত্যি হতো
আলসেমি ভোরে তোমার কাঁধে রেখে মাথা
টুকরো যতো কথা
লেগে ছিলো তোমার গায়ে গায়ে
সব কথা ঝরেনি সেদিন মিথ্যে হয়ে
তবু তুমি ছিলে
তুমি ছিলে হিসেবের অঙ্কের সাথে
রেখে হাত হাতে
চিবুক ছুঁয়েছিল তোমার চোখ
ভালো হোক
আরো ভালো হোক
আমার পায়ে তোমার সাথে চলা
যত কথা ছিলো না-বলা
যদি মিথ্যে হতো গল্পের সাথে
বাস্প হয়ে যেতো উড়ে
মিশে যেতো ভিড়ে
সময়ে
অসময়ে
শুধু রয়ে যেতো সত্যি যতো কথা