সঙ্গে থেকো
যশ চক্রবর্তী
সেদিন-ও পাশে “তুমি ছিলে তাই”
আজও সাহসে ভর করে পেরিয়ে যাই
চেনা-অচেনা কতো অলি-গলি
“হয়তো তোমার জন্য” চষে ফেলি
জীবনের প্রতিটা রুদ্ধশ্বাস মুহুর্তের মাস্তানি
ছুঁয়ে ফেলি “দশে ১০” পাওয়ার চকমকে গুপ্ত কাহিনী
যদি ফিরে আসো একবার আমার “খোলা জানলায়”
ভিড় রাস্তায়, ঝড়ো হাওয়ায়,
জনস্রোতের জোয়ারে আবার বলি তোমায়
“লাগলে বলো”
এলোমেলো পাগলের মতো উড়িয়ে ধুলো
তখন চলে যাব – তোমার পাশে আবার
প্রতিশ্রুতি আমার
হাত বাড়িয়ে রেখো
“সঙ্গে থেকো”
(শমীক সিনহার নতুন আলবাম “সঙ্গে থেকো”-র শুভ সূচনা উপলক্ষে ওর আগের প্রকাশিত অ্যালবামগুলোর নাম নিয়ে লেখা)