সব থামুক আমি যাবো
যশ চক্রবর্তী
রাস্তা নদী বৃক্ষ আকাশ
সব থামুক। আমি যাবো।
জল পাহাড় বন বাতাস
সব থামুক। আমি যাবো।
বাস ট্রাম ট্যাক্সি অটো
সব থামুক। আমি যাবো।
ঘর বাড়ি বড়ো ছোটো
সব থামুক। আমি যাবো।
ছোটাছুটি স্থবিরতা
সব থামুক। আমি যাবো।
ভালোবাসা ধূসরতা
সব থামুক। আমি যাবো।
লেপ বালিশ ঘুম বিছানা
সব থামুক। আমি যাবো।
জ্ঞানগম্যি ষোলোআনা
সব থামুক। আমি যাবো।
দুঃখ মন আলো ঘড়ি
সব থামুক। আমি যাবো।
সুখ ব্যাথা ঝালমুড়ি
সব থামুক। আমি যাবো।