শান্তিমামা
যশ চক্রবর্তী
শান্তিমামা দিচ্ছে হামা
খাচ্ছে শুধুই চচ্চড়ি
সব ব্যাপারে নাক গলানো
ওস্তাদিতে গোঁফদাড়ি
করছে ব্যাটিং খেলছে দাবা
গাইছে গান ভোজপুরি
চাটছে থালা বলছে হেঁকে
দইবড়া আর ডালপুরি
থ্যাবড়া কপাল ফুলকো চোয়াল
দিচ্ছে নাকে সুড়সুড়ি
ছোট্ট পায়ে লম্বা হাঁটা
খাচ্ছে মাঠে হুড়মুড়ি
চশমা চোখে হুমদো মতোন
বিকেল বেলায় ওড়ায় ঘুড়ি
রোজ সকালে শান্তিমামা
যাবেই বাজার নাচিয়ে ভুঁড়ি