পুজো সিরিজ - সপ্তমীর সকাল
যশ চক্রবর্তী
শিশির ধোয়া জলে শিউলি ফুল, শরৎকাল
নবপাত্রিকার স্নানে নতুন সকাল
ঢাকে পড়লো কাঠি
হুটোপুটি, ছুটোছুটি
নতুন জামা, নতুন শাড়ির পাট-ভাঙার শব্দ
মিঠে রোদের ঝিলিকে মন খারাপের বাহানাগুলো সব হবে জব্দ
ফুরফুরে হয়ে যাক সব কিছু রঙিন
আনন্দে কাটুক আমার তোমার সবার সারা দিন