রূপকথা
যশ চক্রবর্তী
ফেলে আসা মন, অকারণ
দূরে ফিরে ডাকে
বাড়িয়েছি হাত, সারা রাত
দিবি কি সাড়া তুই আমার ডাকে
ফেরারী ঘুম আসে না চোখ
উদাসী খোঁজ, প্রতি রোজ
আড়ালে জাগে
স্বপ্নেরা মেলে ডানা
যায় উড়ে তোর ঠিকানায়
ইচ্ছেরা, খুব চেনা
ছুঁয়ে তোকে তোর ঠোঁটে রূপকথায়
রূপকথায় … ভাসি তোর হাওয়ায়
বৃষ্টিরা আজ, সারাদিন
এলোমেলো ভিড়ে
চুপিসারে নেয় কেড়ে মন
দিবি কি সাড়া তুই হৃদয় জুড়ে
খেয়ালী মেঘ ফেরে না ঘরে
মুঠো ভরা জল, কথা বল
ভেজাবো তোকে
একলা মন, ডাকপিয়ন
সব তোকে তোর ঠিকানায়
ছোট্ট ঘর, ব্যস্ত ঝড়
ছুঁয়ে তোকে তোর ঠোঁটে রূপকথায়
রূপকথায় … ভাসি তোর হাওয়ায়
দূরে হারাই, চল না পালাই
ভিনদেশী ভোর সেখানে
রাতজাগা পাখির গানে
জানিনা কেনো তোকে, কোন খেয়ালে
এ মন যায় ফিরে তোর পাশে
পাগল হয়েছি রোজ ভালোবেসে
ছুঁয়ে তোকে তোর ওই রূপকথায়
রূপকথায় … ভাসি তোর হাওয়ায়