ঋণ
যশ চক্রবর্তী
বিক্ষিপ্ত লাঙ্গলের ফলায়
পোড়ে স্বপ্ন, ওড়ে ছাই
জানালার গরাদে তাই
আমি ফিরি বারবার
যদিও এর পরে
পুরনো হিসেবের খাতায়
বাকি থেকে যায়
জটিল জমানো চিৎকার
ভিড়ে যদি মিশে যেতে চাই
যদি না দেখা হয় কোনো দিন
জীবন মৃত্যুর টানাটানি শেষে
চাই না রেখে যেতে কোনো ঋণ