সেই জঠরেই তুমি তোমাকে ভেঙে গড়ে তোলো। অজান্তে।আঁধার সেখানে আলোর সাথে কানামাছি খেলে। একান্তে।দিগন্ত বলয় জুড়ে বেজে চলে ডঙ্কা নিনাদ আজ। অনায়াসে।আজ কি তাহলে অমোঘবর্ষের অভিষেকের দিন? প্রতিভাসে?অশ্বমেধের ঘোড়া কি এসে দাঁড়ালো গোদাবরীর তীরে? হয়তো।প্রলয় সেখানে ছুঁয়ে দেয় নদীর শরীর। প্রতিনিয়ত।অশ্বমেধের ঘোড়া কি কখনও থামে, নাকি সে আজ তৃষ্ণার্ত? কথকতা।পরম উদাস মন খোঁজে ইতিহাস, ভাঙে অভিলাষ। নীরবতা।স্রোত যদি এখনও রপ্ত না করি, রপ্ত না করি কলাকুশলতায়। সংগোপনে।এক অঞ্জলি জল কী করে তুলে দেবো তাকে, কোন আয়োজনে? প্রয়োজনে।তুমি নিশ্চিন্তে থাকো হে মানব, থাকো আর্দ্র মাংস রক্তে। দামাল।আমি জানি তুমি নিঃসীম উজাড় মোমের মতো উঠবে জ্বলে। সুবিশাল।অমোঘবর্ষের অভিষেক আজ হবেই, ছুটবে ঘোড়া অশ্বমেধের। অবিরত।আজ তো তোমারও শুরুর দিন, এলোমেলো করে দাও সব, পোড়াও মগ্ন চেতন। অনন্ত। ... // ইলোরা, মহারাষ্ট্র