ওরে পাগলি
যশ চক্রবর্তী
ওরে পাগলি - অকালশ্রাবন তোর হাওয়ায়
বলনা আমার থেকে পালাবি কোথায়
আয় তুই আমার কাছে আয়
ওরে পাগলি - চু কিৎ কিৎ খেলায়
তোর রোমাঞ্চকর চোখের আস্কারায়
কতো সাম্রাজ্যের পতন হয়ে যায়
ওরে পাগলি - একবার বল আমি তোর
স্রেফ ভ্যানিশ করে মেঘের শহর
আটকে দেবো বৃষ্টির প্রহর
ওরে পাগলি - বাড়ছে পারদ তোর জন্য
মাঝরাত, এলোচুল, তোর ব্যাপার অন্য
লোকের কথা, শালীনতা, ফালতু জঘন্য
ওরে পাগলি - দিস না কান লোকের কথায়
নিশি একফালি সর্বনাশের নেশায়
আয় তুই আমার কাছে আয়