খোলা হাওয়া
যশ চক্রবর্তী
নীল আকাশে দূরে কোথাও
রোদ্দুর মেখে হাত বাড়িয়ে দাও
জীবনের যতো চাওয়া মিলবে কি কোনোদিন
জানি মিলবে সুনিশ্চিত, মিলবে অন্তহীন
তুফানি মশগুল, মিথ্যে মনখারাপ
পালিয়ে ইস্কুল, পুণ্য হিসেবি পাপ
শীতঘুম ছুটি, কুয়াশা কাটিয়ে ট্রেন
শ্রান্ত খুনসুটি, ডাকছে আমায় সাইরেন
কাদা মাঠ বৃষ্টি ঝড় খেলা প্রতিদিন
কবিতাতে লেখা প্রেম আজ অর্থহীন
জীবনের যতো চাওয়া, মিলবে কি কোনোদিন
জানি মিলবে সুনিশ্চিত, মিলবে অন্তহীন
খোলা হাওয়া, চল নিয়ে আমায়
রাস্তা পেরিয়ে ছেলেবেলায়
তাসের দেশ, বেপরোয়া
চল নিয়ে আমায়, খোলা হাওয়া