কেনো তুই নেই
যশ চক্রবর্তী
যদি দেখি হঠাত করে উঠোন জুড়ে রাত
মনে হবে কেনো তোকে দিলাম অজুহাত
ঘুমের ভেতর অন্ধকারে
খুঁজছি তোকে শহর জুড়ে
তুই নেই, কেনো তুই নেই, তুই নেই কোথাও
সত্যি যদি পারিস তালে
ফিরিস ঘরে শেষের ট্রেনে
মিথ্যে গুলো উড়িয়ে দিয়ে
দেখবি এসে আঙ্গুল ছুঁয়ে
গল্পগুলো যাচ্ছে ঢেকে
সত্যি কথার রাংতা দিয়ে
তবুও আসিস যখন পারিস
ঘড়ির সাথে কথা বলিস
সময় তাড়া করলে করুক আমায় ভালোবেসে
যা আছে সব তোরই পাওয়া
কথায় কথায় ফিরিয়ে দেওয়া
বাড়ছে বোঝা ঋণের
ভিজছে মনের প্রান্ত গুলো
সহজ অঙ্ক জটিল হলো
সমীকরণ কিসের
তবুও আসিস যখন পারিস
আমার সঙ্গে একটু থাকিস
তোর ঘরেতেই আমার শরীর আমার হাজতবাসে
মধ্যে খানে যত নিয়ম
বেপরোয়া এই যে জীবন
যা কিছু সব আঁকড়ে ধরে
ভুলতে গেলে বিপদ এখন
তবুও আছি তোর দিকে
যদিও দেখি কোনো দিকে
তুই নেই, কেনো তুই নেই, তুই নেই কোথাও