জীবনের গান
যশ চক্রবর্তী
মেঠো ঘাসে রোদ্দুরে
শহর আর বন্দরে
পায়ে পায়ে কাছে দুরে
চলো গাই এক সুরে
ব্যবধানে সমাধানে
ভালোবাসাবাসি
বেঁচে আছি প্রতিদিনে
জেগে পাশাপাশি
পারি কি বন্ধু হোতে
পারি কি ছুঁতে তোমার হাত
এই পৃথিবীর এ-ঘর ও-ঘর
এক সংসার দিন-রাত
বিকেলের চেনা ঝড়ে
যানজট পোস্টারে
তারা গোনা রাত্তিরে
চলো গাই এক সুরে
এইবার সেই গান গাই
শব্দেরা ডানা মেলে ওড়ে
এই ভিড়ে সুর আসে ফিরে
বেপরোয়া হৃদয় জুড়ে
সেই গান - এই জীবনের গান
সেই কথা - বাঁচার রূপকথা
সেই আশা - নতুনের দিশা
চলো সবাই গাই সেই গান