যাবো ফিরে শেষে
যশ চক্রবর্তী
মেঘ যদি আসে
চুপিসারে ভাসে
বৃষ্টিতে ভিজি সারা গায়
পুরনো সেই দেশে
যাবো ফিরে শেষে
হাতছানি ডাক দিয়ে যায়
পোড়ে রাত মোমবাতি
নির্ঘুম আঁতিপাতি
দিশাহীন আগুনের ভুল ইশারায়
এলোমেলো সারা দিন
আলোরা উড়ালহীন
মুঠোভোর চুপকথা ছুঁয়ে দিয়ে যায়
ঘাসের অচিন ভোরে
স্বপ্ন মন জুড়ে
চোখেতে রাখি চোখ মন কি এমন
সাহসী বিষাদ ভিড়ে
খড়কুটো উড়ো ঝড়ে
আলগোছে জাগে স্মৃতি আলাপন