হিসেব এলোমেলো
যশ চক্রবর্তী
সময় গেছে চুরি হয়ে আজ
তোমার মুঠি থেকে
একলা কফিতে রাত্রি নেমেছে
অচেনা পথের বাঁকে
চোখের জলের শব্দপতনে
ভাঙছে তোমার মন
ঝাপসা আলোয় স্বপ্ন কুয়াশা
জ্বলছে সারাক্ষণ
তবুও কি তুমি পাচ্ছ খুঁজে
বন্ধ চোখে আলো
ফিরবে কি তুমি সেই ঠিকানায়
হিসেব এলোমেলো
রেলিঙের গায়ে ঢাকছে আদর
শ্যাওলা শীতল ভিড়ে
ঘুম থেকে ঘুম লম্বা পাড়ি
পুড়ছে হৃদয় জুড়ে