ঘোড়সওয়ার
যশ চক্রবর্তী
রক্তচাপের ভিড়ে
তীব্র শেকল ছিঁড়ে
অনীশ্বর খোঁজে ধ্বংসের সন্ধান।
ভেঙে আগ্রাসী পরমানু
মুছে যাক নতজানু
বৃথা হোক লেনদেন আদান প্রদান।
গোল্লায় যদি যায় চলে
লাগামহীন আস্তাবলে
ঘোড়সওয়ারের শব্দে পেতো কান।
দগ্ধ রাতের মন
বিদ্রোহী এখন
ডিঙিয়ে চৌকাঠ হবে অভিযান।
যদি পড়ে থাকে কিছু
হেঁটে যেও পিছুপিছু
রুদ্র শব্দে উড়বে ধুলো ভোরে।
প্রতিফলনে আজ
তাই এতো সাজ
উঠবে জেগে মহাকাল ঘুম ঘোরে।
মৃতভস্ম ছাই যাবতীয়
বেলাগাম মেখে নিও
নিবিড় গহনে জন্ম নেবে সব।
চঞ্চল অস্থির
যতো বেশরম ভিড়
ঘোড়সওয়ারের চাবুকে হবে নীরব।