এক গুচ্ছ প্রেম কিংবা অপ্রেম
যশ চক্রবর্তী
|| সাদা ||
কতো পাহাড়ের নুড়ি
কতো সাগরের জল
সবুজ পাতা
রোদ্দুরে পোড়া কতো মরুভূমির বালি
কতো উপত্যকার শেষে
থমকে দাঁড়ায়
তোমার সামনে এসে
|| লাল ||
সেদিনও কিন্তু বৃষ্টি ছিলো
ইলশেগুঁড়ি বৃষ্টি
তোমায় "তোমায় ভালোবাসি" বলায়
তোমার অশ্রুপতনের শব্দ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে মিশে যায়
|| নীল ||
ফিসফিসে স্বরে কিংবা প্রায় নিঃশব্দে
তখনও ঠোঁটে তোমার কাঁপন
চোখ বুঁজি
হাতরে হাতরে খুঁজি
আমার ঠোঁটের ওপর তোমার পাগল চুম্বন