কালো রাত গভীরনিভৃতে নিবিড়গা থেকে ছালবাকল সরিয়েকেটে ক্ষত করে দাও উড়িয়ে অন্তর্মুখী জাগরণে বিভাবরী, দানবদের রুখিঢেকে দিই তাদের দুটো পা দুটো চোখ দুটো হাত বিদ্যুৎ বোনে আমার সত্ত্বা আমার জাত আরও নিচে শিকড় থাকে না নিথর উল্টোনো যেন গাছ ছড়ানো মায়া কিম্বা আগুন কিম্বা বালি এলোকেশী কালীদিয়ে রাখে বাঁচার মন্ত্রপূতঃ কাঁচতারও নিচে শিরায় জাইলেমে যথেষ্ট এলেমেআদিম বুড়োরা আসে হাতে কাঁচ নিয়ে জাইলেমে ওরা কাঁচ রেখে দিয়েদ্যাখে বর্ণমালা বিরাট হবে কখনএরপর যথেষ্ট পূর্বাভাসেআরও মোটা আরও অতল কাঁচ নিয়ে আসে বর্ণমালা বিরাট, আরও সঠিক দেখায় তখনএভাবেই যাক নিপাত দগ্ধ যতো ছাপঅসুরদের অকেজো মৃত সংলাপহোক শুভ, কুয়াশা কেটে রোদ্দুরউঠুক ভেসে আলো, সহজিয়া সুর