চিরকুট
যশ চক্রবর্তী
চিরকুট লিখি পৃথিবীর বুকে
কত প্রেম অভিমানের
কতো কি লিখি, তবুও ভাবি
সত্যি তাগিদ কিসের?
যতো না লিখি, কাটাকুটি করি
ঢের বেশী তার চেয়ে
হিজিবিজি টানি, কতো পাতা ছিঁড়ি
শুধু চিরকুট-ই গেছে রয়ে