চিনি কম
যশ চক্রবর্তী
তোমার যতো বাজে কথা
বকে পার পেয়ে যাও
ছাই না হাতির মাথা
আমায় খালি জ্বালিয়ে খাও
একটু চোখ মুছে দেখো
বিড়াল তপস্বী কাকে বলে
পুরনো পাউডার গায়ে মাখো
পাঁচটায় জল এলো কলে
জল নিয়ে এসে ধোয়
কাজ এখনো আছে বাকি
রাত হোলো এবার শোয়
ভোর ছটায় উঠবে নাকি?
অংক গুলো সব ভুল
যেখানে যাবো সেখানে ভীড়
লক্ষ টাকায় দুটো দুল
এসব গল্প জমে ক্ষীর
ভালো করে বললেই পারো
বাজার থেকে মাছ কিনি
পালং শাকে নোংরা বড়
অল্প দিও চায়ে চিনি