পুজো সিরিজ - বিজয়া দশমী
যশ চক্রবর্তী
ঢাকের শব্দরা আর কোনো শব্দ নিয়ে ফিরে আসবে না
না আসবে ফিরে ফুল, প্রসাদ আর আরতির আভার ছোঁয়ায় সুগন্ধি বাতাস
বাতাসে মিশে যাবে বিষন্নতার করুণ সুর
সুর কেটে যাবে, ফিরে যাবে যারা এসেছিল সব
সব মন্ডপে নিবে যাবে আলো
আলোর বর্ণচ্ছটায় আর ভাসবে না জনস্রোত
জনস্রোতে এবার ভিন্ন অভিমুখ, মেলবন্ধনে দুঃখ-সুখ
সুখের অবগাহনে মিশে যাবে মিষ্টি মুখ, শুভ বিজয়া
বিজয়ার আলিঙ্গনে স্নাত হবে শ্রদ্ধা ভালোবাবাসা
ভালবাসায় ভরে যাবে ছোট-বড় সব সম্পর্কের কতো গল্প-গাঁথা