বিদায় ছেলেবেলা
যশ চক্রবর্তী
বন্ধ ছাদ
মুক্ত চাঁদ
চিলতে নেশার ঘোরে
চলছে জোরে
পৃথিবীর
আদিমতম খেলা ...
শ্বাসে উত্তাপে
ঘনীভূত চাপে
স্বেদবিন্দু বাঁধে দানা ...
ঘাড়ের ভাঁজে
চিবুক ছুঁয়ে
চলে যায় ছেলেবেলা ...
পেলব সরল
মায়াবী তরল
স্বপ্ন মেলে ডানা
শব্দবিহীন রাত নিশুতি
নেই কারো আনাগোনা ...
ঘুমহীন স্রোতে
চোরাবালি রাতে
ডুবে যায় ছেলেবেলা ...