ভিন্ন সুখের গল্প
যশ চক্রবর্তী
রাতের পরে রাত
বাড়িয়ে রেখেছি হাত
যদি দিয়ে যাও
যদি রেখে যাও
স্রোতহীন কোনো সুখের গল্প
মিথ্যে বিকল্প
ঠিকানা ভুলে
অতল তলে
এসো ফিরে
খড়াই নদীর তীরে
স্রোত এসে নিয়ে যাবে
ফুরোবে
যত স্রোতহীন সুখের গল্প
অল্প সল্প
বৃষ্টিতে ভিজে
উড়িয়ে দিয়ে নিজে
দিয়ে যাবো রেখে যতিচিহ্ন
হোক ছিন্ন
ভিন্ন হোক
স্রোতহীন সুখের গল্প
চোখেতে রেখে চোখ
তোমার হোক
থাকি নীরব
বাকি যা আছে সব
তোমার হোক
সব তোমার হোক