বসন্ত ও আলাদিন
যশ চক্রবর্তী
ভাবি নি কখনো
দোল খেলা বসন্তে তোকে ছুঁয়ে যাওয়া
দেখিনি মেপে
উষ্ণতায় পারদ বেড়ে যাওয়া
পায়ের তলায় পৃথিবীর ম্যাপ
আকাশ হয়েছে ছাতা
কতো বসন্ত তোর সাথে হলো পার
ভূপতি আমি নই, তুই নস চারুলতা
যেমন আছি তেমন থাকি
তোর পাশে যেমন আছি এতদিন
বসন্তে বসন্ত ছুঁয়ে থাক
আমাদের ছুঁয়ে থাক আলাদিন