আমার যতো পাওয়া
যশ চক্রবর্তী
আমার যতো পাওয়া
দিয়ে যাবো তোকে
ভিজে যাওয়া পথে
পরীদের ভেসে যাওয়া রাতে
এ তো নয়
মুছে যাওয়া সময়
কিনারায় দাঁড়িয়ে থেকে
ধূসর পালকে রেখে যাবো তোকে
ঝরে পড়া মেঘে আবেগে
আবেশে তোকে নিয়ে পাশে
তোর চোখের তারায় পাগলপারা
সেদিন আমিও দিশেহারা
যদি হারাই সুদূরে বহুদূরে
সাগরে লিখে যাব ঢেউয়ে
মনের গভীরে ঘুমের চাদরে
ধুয়ে যাওয়া ইতিহাসের পাতার ভেতরে